,

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সঙ্গীর পরকীয়া ধরলেন তরুণী!

news-image

অনলাইন ডেস্ক : টুইটার সেলেব্রিটি মিয়া ডিয়াওয়ের হঠাৎ সন্দেহ হলো তার সঙ্গী পরকীয়া করছেন। সেই পরকীয়া ধরার জন্য অভিনব এক উপায় বেছে নেন ওই মার্কিন তরুণী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেন।

প্রযুক্তির সাহায্যে তিনি তার সঙ্গী বিলির গলা নকল করেন। পরে বিলির ফোনে অচেনা এক নারীর ফোন আসলে ডিয়াও বিলির গলায় তার সঙ্গে কথা চালিয়ে যান। তাদের কথোপকথনে জানা যায়, আগের রাতে ওই নারীকে চুম্বন করেছেন বিলি।

এআই-এর সহায়তা নিয়ে সঙ্গীর পরকীয়ার কথা জানতে পারেন ডিয়াও। এ পুরো ব্যাপারটাই ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। আর সঙ্গীর প্রতারণা ধরার এ উপায় দেখে তাজ্জব হয়ে যান নেটিজেনরাও।

তবে ডিয়াওয়ের উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি দেখান, ‌‘এখানে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হলো এই ভিডিও সম্পূর্ণরূপে আমার ভক্তদের জন্য একটি প্র্যাঙ্ক ছিল, এবং আমার প্রেমিক এবং বন্ধু উভয়ই এতে সম্মত ছিলেন।

ডিও হাসতে হাসতে বলেন, আমি অবাক হয়েছি যে অনেকে এ নাটক বিশ্বাস করেছিল।

তিনি বলেন, আমি মনে করি যে প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার এ যুগে মানুষের সঙ্গে প্রতারণা করা অনেক সহজ। কারণ এখন সহজে অনেক কিছু করা যায়। আবার বিপরীতভাবে প্রতারণা ধরা পড়াও অনেক সহজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট