,

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২৫

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৫ জনে। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।

রবিবার করাচী থেকে রাওয়ালপিন্ডিগামী ট্রেনটি নওয়াবশাহ স্টেশনের কাছে দুর্ঘটনার শিকার হয় দূরপাল্লার ট্রেনটি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির নাম হাজারা এক্সপ্রেস। ১৭টি বগির এই ট্রেনটিতে ৯৫০ জন যাত্রী ধারণক্ষমতা রয়েছে।

স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। সেখানে ১০০ এর বেশি পুলিশ সদস্য উদ্ধারকাজে অংশ নিয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনীও।

রবিবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় রেল ও বিমান পরিবহন মন্ত্রী খোয়াজা সাদ রফিক জানিয়েছেন, ইতিমধ্যেই দুর্ঘটনার ব্যপারে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাকিস্তানের রেলের সচিব ঘটনাস্থলে উপস্থিতও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট