,

আতঙ্কে নাইজার ছাড়ছেন ইউরোপীয়রা

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ছাড়তে শুরু করেছেন ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর শত শত নাগরিক। গত সপ্তাহের অভ্যুত্থানের পর ফ্রান্স তার দেশের নাগরিকসহ ইউরোপীয়দের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। এরই মধ্যে বুধবার পর্যন্ত ২৬২ জন ইউরোপীয় নাগরিক ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নাগরিকদের সরিয়ে নিতে ফ্রান্স দেশটিতে তিনটি বিমান পাঠায় এবং এর মধ্যে একটি বিমানে করে ২৬২ জন ইউরোপীয় নাগরিক এরই মধ্যে প্যারিসে অবতরণ করেছেন। নাইজারে আনুমানিক ৬০০ ফরাসি নাগরিক এবং ১০০ জনেরও কম জার্মান নাগরিক রয়েছেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আফ্রিকার এ দেশটিতে মোট ৫০০ জনের মধ্যে প্রায় ৯০ জন ইতালীয় রয়েছেন রাজধানী নিয়ামেতে, যাদের অধিকাংশই সামরিক বাহিনীতে রয়েছেন। রয়টার্সের মতে, স্পেন ৭০ জনেরও বেশি স্প্যানিশ নাগরিককে আকাশপথে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, যুক্তরাজ্য এখনই নাগরিকদের সরিয়ে আনার পরিকল্পনা করছে না এবং নাইজারে তার নাগরিকদের বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করেছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না