,

চরাঞ্চলের নারীরা ‘কুঁড়িতেই বুড়ি’

news-image

ভৌগলিক অবস্থান ও প্রয়োজনীয় জনবল এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের অবকাঠামো গত অসুবিধার কারণে কাঙ্খিত মানের পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পটুয়াখালীর চরাঞ্চলের কয়েখ লাখ সক্ষম দম্পতি। এ কারণে দেশের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে তারা একটি বড় ধরনের প্রভাব ফেলছে। তবে অবকাঠামোগত সযোগ সুবিধা বৃদ্ধি করলে এবং চরাঞ্চলের এসব মানুষকে পরিবার পরিবকল্পনা বিষয়ে আরো সচেতন করতে পারলে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি রোধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চর আন্ডায় সরেজমিন ঘুড়ে দেখা যায়, এসব এলাকার মেয়েদের অধিকাংশই ১৩ থেকে ১৫ বছরের মধ্যেই বিয়ে দেয়া হয়ে থাকে। এ কারণে প্রতি ঘরেই ৪ থেকে ৫ টি সন্তান রয়েছে। এমনই একজন সনিয়া বেগম। ১৩ বছরের সনিয়া আক্তার যখন ৮ম শ্রেণির নিয়মিত ছাত্রী সে সময়ে জোর করে তাকে বিয়ে দেয়া হয় পাশ্ববর্তী গ্রামের হালেম গাজীর ছেলে তারেকের সঙ্গে। বছর ঘুরতে না ঘুরতেই সনিয়ার কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান। সে সময়ে সনিয়া বাচ্চা প্রসব করতে গিয়ে অনেক অসুস্থ হয়ে পরেন।

তবে এর পরবর্তী বছরে আবারো গর্ভবতী হয়ে পড়েন সনিয়া। ১৬ বছর বয়সে সনিয়া দুই সন্তানের মা। তার দুটি সন্তানই কন্যা শিশু। সনিয়ার বয়স যখন ১৮ ছুই ছুই সে সময়ে তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। আর বর্তমানে সনিয়ার বয়স কুড়ি। কিন্তু সনিয়ার চেহারায় এখন চল্লিশোর্ধ নারীর ছাপ। তবে সনিয়া যেমন কুঁড়িতে বুড়ি হয়েছে তেমনি অল্প বয়সে ও বার বার সন্তান নেয়ায় মা ও সন্তান উভয়ের স্বাস্থেরই অবণতি হয়েছে। এভাবেই উপকূলীয় বিচ্ছিন্ন চরের নারীরা অল্প বয়সে বার বার ও অধীক সন্তান প্রসব করায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। এ কারণে যেমন মা ও শিশু মৃত্যুর পরিমাণ বাড়ছে তেমনি বহু বিবাহ প্রথাও বাড়ছে।

pic 1

এ বিষয়ে কথা হয় সনিয়ার স্বামী তারেকের সাথে, তিনি জানান ‘তাদের যখন বিয়ে হয় তারা পরিবার পরিকল্পনা ও জন্মবিরতিকরণ পদ্বতি সম্পর্কে তার ও তার স্ত্রীর কোন ধারণাই ছিলোনা। এ কারণে তাদের অনিচ্ছা সত্তেও কোল জুড়ে একের পরে এক সন্তান এসেছে।

জনবল সংকট আর যাতায়াত সমস্যার কারণে পটুয়াখালীর পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনেক সময়েই এসব চরাঞ্চরা কাঙ্খিত মানের সেবা দিতে পারে না। এই প্রতিষ্ঠানে সরকার কতৃক মঞ্জুরকৃত পদের বিপরীতে অধিকাংশ পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় ব্যহত হচ্ছে এখানকার সেবা কার্যক্রম।

উপ পরিচালক, সহকারি পরিচালক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, মেডিকেল অফিসার পদে মোট ২৫ জনের পদ থাকলেও বর্মমানে কর্মরত আছেন নয় জন বাকী ১৬ টি পদ খালি রয়েছে। সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, সহকারি পরিবার কল্যান কর্মকর্তা, সরবরাহ কর্মকর্তা পদে ১৪ টি পদ থাকলেও কর্মরত আছেন ছয় জন বাকি আটটি পদ খালি রয়েছে। ২য় শ্রেণীর পদ মর্যাদার অফিস সুপার, স্যাকমো, এফডব্লিউভি, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি, সহকারি নাসিং এ্যাটেনডেট, ফিমেল নাসিং এ্যাটেনডেটসহ বিভিন্ন পদে ৫৯৮ টি অনুমোদিত পদ থাকলেও কর্মরত আছেন ৫২৭ জন। এসব পদের বিপরীতে দীর্ঘদিন ধরে ৭১ টি পদ খালি রয়েছে।

এ ছাড়া ৩য় শ্রেণীর পদ মর্যাদার দাই নার্স, মিড ওয়াইফ, এমএলএসএস, নিরাপত্তা প্রহরী, আয়া, ঝাড়ুদারসহ বিভিন্ন পদের ২৫ টি পদ থাকলেও কর্মরত আছেন সাত জন। বাকী আটটি পদ খালি রয়েছে।

pic 2

তবে পটুয়াখালী জেলায় সার্বিকভাবে পরিবার পরিকল্পনা সেবা গ্রহনের সংখ্যা ভালো। জেলার মোট সক্ষম দম্পতির সংখ্যা ৩ লক্ষ ৩৮ হাজার ৪ শত ৮৬ জন হলেও গত এক বছরে জেলার বিভিন্ন সরকারি, বেসরকারী, বহুমূখী সংস্থা সমূহে মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে ২ লক্ষ ৭২ হাজার ৮ শত ৭৬ জন বিভিন্ন ধরনের সেবা গ্রহন করেছে। এ হিসেবে প্রায় ৮০.৬২ শতাংম দম্পতি পরিবার পরিকল্পার সেবা গ্রহন করেছেন।

বর্তমানে পরিবার পরিকল্পনার এসব সেবা গ্রহন করার কারণে দেশের জনসংখ্যার উৎপাদনের পরিমাণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আর এক্ষেত্রে পটুয়াখালী জেলার অবস্থা আরো ভালো। তবে এ বিষয়ে পটুয়াখালী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরচিালক ডা: জসিম উদ্দিন জানান, পরিবার পরিকল্পনা বিষয়ে মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তবে বিচ্ছিন্ন চরাঞ্চলে সেবা প্রদানের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃস্টি হচ্ছে। এর পরেও অধিকাংশ মানুষের কাছেই পরিবার পরিকল্পনা সেবা পৌছে দেয়া হচ্ছে। এক্ষেত্রে জেলায় শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ দিলে ও জেলা কার্যালয়সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে পারলে এই সেবার পরিধি আরো বাড়ানো সম্ভব হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা