,

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাপ-ছেলে গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই জনকে আটক করেছেন পুলিশ। আটকৃতরা হলেন, পৌর এলাকার দেবগ্রাম এর বাসিন্দা  মাহাফুজ মিয়া (৭০) ও তার ছেলে সুমন (২৯)। সাংবাদিকের উপর হামলার ঘটনায় (২৮ জুলাই) রাতেই দ্রত বিচার আইনে মামলা নিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার (২৮) সন্ধ্যায় দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে এক নারী কর্মচারী ডাক্তারের ভিজিট চাইলে সুমন তাকে লাঞ্ছিত করে। পরে সুমনের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক সংঘবদ্ধ হয়ে ওই নারী কর্মচারীকে তুলে নিতে আসে। খবর পেয়ে দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল ছুটে এসে বাধা দিলে তার ওপর হামলা চালায়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা   (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাদী হয়ে ৫ জনের নামে মামলা দায়ের করেন। বাকী আসামীদের ধরতে অভিযান চলছে। এজাহার ভুক্ত গ্রেফতার দুই আসামীকে  আদালতে পাঠানো  হয়েছে ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট