,

সেনেগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার (২৬ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তর সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি স্যাল। দুর্ঘটনাটি এন২ নামে পরিচিত সেনেগালের অন্যতম প্রধান একটি মহাসড়কের এসজিউসে স্যার নামক একটি গ্রামে ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।

কাছাকাছি অবস্থিত লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে রয়টার্সকে বলেছেন, দুর্ঘটনার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। আর এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে।

তিনি বলেন, আহতদের লোগার হাসপাতালে এবং মৃতদের বিভিন্ন মর্গে নিয়ে যাওয়া হয়েছে। পুরো শহর শোকে মুহ্যমান বলেও জানিয়েছেন সানকারে।

রয়টার্স বলছে, চলতি বছরের শুরু থেকে সেনেগালে ইতোমধ্যেই যাত্রীবাহী বাসের সাথে যুক্ত দু’টি বড় দুর্ঘটনা ঘটেছে। প্রথম দুর্ঘটনায় প্রায় ৪০ জন এবং দ্বিতীয় দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিলেন।

দেশটির বিশেষজ্ঞদের মতে, চালকদের শৃঙ্খলার অভাব, ঝুঁকিপূর্ণ রাস্তা এবং জরাজীর্ণ যানবাহনের কারণে সেনেগালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে, ২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি লরির সাথে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হন।

সেই সময় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, লরিটি মাছ নিয়ে ডাকারের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট