শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ভার্চুয়ালি বক্তব্য রাখেন। পারভেজ মোশারফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। সভার উদ্বোধক ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ অলি মিয়া । প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরে আলম ।

পারভেজ মোশারফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুমা আক্তার,চাতলপাড় ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন,জেলা কৃষকলীগ নেতা আলী আশরাফ ও জেলা কৃষকলীগের নেতা আমির ফারুক, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুল হক,.উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জি.এম আরমান নুর।সম্মেলনে অন্যান্যদের মধ্যে কৃষকলীগ নেতা এম.এ কাশেম,শেখ আলীরাজ,আবদুর রশীদ,নিজাম উদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় কৃষকলীগের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ নাজির মিয়া বর্তমান সরকারের কৃষিখাতে বহুবিধ উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন,কৃষি ও কৃষকের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন।
সম্মেলন শেষে মো: ইয়ার খান মোল্লাকে সভাপতি ও মো: আবদুর রশিদ মিয়াকে সাধারণ সম্পাদক , আকিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ,তাসলিমা বেগমকে মহিলা সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট আংশিক কুন্ডা ইউনিয়ন শাখা কৃষকলীগের কমিটি ঘোষনা করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি