,

আলজেরিয়ায় দাবানলে ৩৪ জনের মৃত্যু

news-image

আলজেরিয়ায় দাবানলে ৩০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১০ জনই সেনা সদস্য। তারা বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। দাবানলের কারণে ইতোমধ্যেই শত শত মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। খবর আল জাজিরার।

উত্তর আফ্রিকার দেশটির বিভিন্ন অংশে সোমবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ফারেনহাইট)। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাবানল থেকে ১৬টি প্রদেশের ৯৭টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড বাতাস এবং তীব্র তাপমাত্রার কারণে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করছে।

অগ্নিকাণ্ডে ১০ সেনা সদস্যসহ এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। দাবানলের আগুনে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাজধানী আলজিয়ের্সের পূর্বাঞ্চলে অবস্থিত বেজাইয়া, বুইরা এবং জিজেল প্রদেশে ১৫০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে ওই তিন প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

jagonews24.com

এদিকে দাবানলে প্রাণ হারানো বেসামরিক নাগরিক এবং সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবুন। প্রায় সাড়ে ৭ হাজার দমকলকর্মী এবং দমকলের ৩৫০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ছয়টি প্রদেশ অভিযান চলছে। আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রীষ্মকালে আলজেরিয়ায় দাবানলের ঘটনা নতুন কিছু নয়। তবে দেশটিতে দাবানলের কারণে প্রতিবেশী দেশগুলোতেও তাপমাত্রা বাড়তে দেখা যায়। সোমবার প্রতিবেশী তিউনিসিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াম (১২২ ফারেনহাইট)।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না