,

‘আপনাকে দেখে খুব খুশি স্যার’, কিসিঞ্জারকে শি জিনপিং

news-image

অনলাইন ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রর সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হেনরি কিসিঞ্জার। যুক্তরাষ্ট্রর সাথে চীনের চলমান কূটনৈতিক অস্থিরতার মাঝেই তারা সাক্ষাৎ করলেন।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর আগে হেনরি কিসিঞ্জার হঠাৎ করে বেইজিং সফরে গিয়েছেন বলে জানিয়েছিল সংবাদমাধ্যমটি।

যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ১৯৭০-এর দশকে চীনকে কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, হেনরি কিসিঞ্জার একজন মার্কিন নাগরিক। নিজের ইচ্ছামত বিদেশ সফর করার অধিকার রয়েছে তার। যদিও বিশেষজ্ঞরা ধারণা করছেন, হেনরি কিসিঞ্জার হয়তো মার্কিন-চীন আলোচনার জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করছেন।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সাক্ষাতের সময় প্রেসিডেন্ট শি হাসিমুখে ছিলেন। এ সময় হেনরি কিসিঞ্জারকে তিনি বলেন, ‘আমি আপনাকে দেখে খুব খুশি হয়েছি, স্যার।’

এর আগে হেনরি কিসিঞ্জারকে দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট। তবে তারা কি নিয়ে আলোচনা করেছেন সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট