,

ইউরোপজুড়ে তাপপ্রবাহ : ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপের দক্ষিণাঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর বিবিসির

সতর্কবার্তায় বলা হয়েছে, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে সুস্থ লোকজনও অসুস্থ হতে পারেন। এজন্য আগামী কয়েকদিনের জন্য ইতালির রাজধানী রোম, ফ্লোরেন্স এবং বোলোগনাসহ পর্যটন হটস্পটগুলোতে এ সতর্কতা জারি করা হয়েছে।

রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোদের মধ্যে বেরুতে নিষেধ করা হয়েছে। এছাড়া সূর্যের আলো এড়িয়ে চলতে বলা হয়েছে এবং বয়স্ক ও দুর্বলদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। দক্ষিণ ইউরোপজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে।

এদিকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বলছে, আগামী সপ্তাহে ইউরোপে আরেকটি তাপপ্রবাহ হতে পারে। সে সময় ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডে চরম পরিস্থিতি দেখা যেতে পারে।

সাম্প্রতিক দিনগুলোতে গ্রিসের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড হয়েছে। এতে দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটককেন্দ্র অ্যাক্রোপলিস শুক্রবার দর্শকদের জন্য বন্ধ ছিল।

এ ছাড়া দেশটি দাবানলের ঝুঁকিতে আছে। তাপপ্রবাহে ২০২১ সালে বড় দাবানলের শিকার হয়েছিল গ্রিস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট