,

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : নেপালের রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপাল নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও পাঁচজন পর্যটক ছিলেন। তারা কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট নয়। তাদের কাঠমাণ্ডুতে নামার কথা ছিল। যদিও কাঠমাণ্ডু পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পর্যটকরা সবাই মেক্সিকোর নাগরিক। আর পাইলটের নাম বাহাদুর গুরুং।

সংশ্লিষ্টরা জানান, সোলুখুম্বু জেলা থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে উড়েছিল হেলিকপ্টারটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোলুখুম্বুর মুখ্য জেলা কর্মকর্তা ভট্ট রাই বলেন, লামজুরাপাসে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের মাধ্যমেই এ তথ্য পান তারা। এর আগে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধানে কাঠমান্ডু থেকে আরও একটি হেলিকপ্টার এবং নেপাল পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছিল।

জেলা পুলিশ সুপার দীপক শ্রেষ্ঠা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা