,

ওমরাহর ই-ভিসা চালু করল সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে যারা পবিত্র ওমরাহ পালন করতে যেতে চান তাদের জন্য ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করেছে দেশটির সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক প্রতিবেদনে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

সহজে ও স্বাচ্ছন্দ্যে যেন আরও বেশি মুসলি­ সৌদিতে যেতে পারেন এবং ওমরাহ পালন করতে পারেন তারই অংশ হিসাবে ওমরাহর ই-ভিসা চালু করা হয়। এছাড়া ভিশন ২০৩০ অর্জনে ওমরাহর সেবার মান বাড়ানোর যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, সেটিরও অংশ এই ই-ভিসা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ই-ভিসা পেতে আগ্রহী তারা নুসুক প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন। যেন তারা ১৯ জুলাই থেকেই সৌদিতে যেতে পারেন। ওই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের পর্যটকদের মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা করা হয়। এছাড়া এর মাধ্যমে পছন্দ অনুযায়ী বাসা বেছে নেয়া, বাসস্থান এবং যোগাযোগ সেবাও দেয়া হয়।

পবিত্র হজ উপলক্ষ্যে এক মাসেরও বেশি সময় ধরে ওমরাহ পালন বন্ধ রয়েছে। ওই সময় যাদের কাছে হজের অনুমতি ছিল শুধু তারাই মক্কা নগরীতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না