,

পাকিস্তানকে কড়া বার্তা মোদির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নাম উল্লেখ না করে দেশটিকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ভার্চুয়াল বৈঠকে তিনি পাকিস্তানের সমালোচনা করেছেন। খবর ডয়চে ভেলে ও এনডিটিভির।

এসসিও শীর্ষবৈঠকে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পাকিস্তানের নাম না করে মোদি বলেন, ‘কিছু দেশ তো সীমান্তপারের সন্ত্রাসকে তাদের নীতি হিসেবে নেয়। এসসিও-র উচিত এই ধরনের দেশের সমালোচনা করা। এদিন ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন, কিছু দেশ সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে। সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে।’

সন্ত্রাসবাদ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেছেন মোদি।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্পষ্ট ও দ্বিধাহীনভাবে সন্ত্রাসবাদের নিন্দা করতে হবে। কোনো ধরনের সন্ত্রাসবাদ বরদাস্ত করা যাবে না। এসসিও দেশগুলো তাদের অঞ্চলে শান্তি ও অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করবে।

আরও পড়ুন: মোদির নিরাপত্তায় গলদ!

শেহবাজ শরিফ আরও বলেন, সন্ত্রাসবাদ হলো বহু মাথাওয়ালা দানব। সর্বশক্তি দিয়ে তার বিরুদ্ধে লড়তে হবে। কূটনৈতিক লাভের জন্য সন্ত্রাসবাদের প্রসঙ্গ তোলার লোভ ছাড়তে হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট