,

২৭ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল

news-image

অনলাইন ডেস্ক : ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে প্রকাশ করা হবে।

ইতোমধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।

আজ রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির ওপর। তিনি যে দিনে ফল প্রকাশের সম্মতি দেবেন, সে তারিখ চূড়ান্ত হিসেবে নির্ধারণ হবে।

আরও পড়ুন: বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবির ২২৫ গবেষক

গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।

 

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা