,

দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে ২ লাখ মুসল্লির ঈদ জামাত

news-image

দিনাজপুর প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে একসঙ্গে ২ লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়া এই জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাসেমী।

দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ প্রমুখ।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ আশেপাশের জেলা থেকে আসা মুসল্লিরা গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করেন। এবারের ঈদ জামাত উপলক্ষে দুটি স্পেশাল ট্রেন চলাচল করে। এর মধ্যে একটি ট্রেন ঠাকুরগাঁও এবং অন্যটি পার্বতীপুর থেকে মুসল্লিদের নিয়ে দিনাজপুর আসে। নামাজ শেষে মুসল্লিরা আবার ট্রেনে করে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

এদিকে সকাল থেকেই দিনাজপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকালের দিকে বৃষ্টি হলেও মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন। দেশের সবচেয়ে বড় ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরে মুসল্লিরাও সন্তোষ প্রকাশ করেছেন।

দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, আমরা ভাগ্যবান। ঈদের জামাতের সময় বৃষ্টি হয়নি। নামাজ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩০ লাখ শহীদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার জন্য দোয়া কামনা করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার পরও ঈদের জামাতে অনেক মানুষের সমাগম হয়েছে। দুটি স্পেশাল ট্রেন ছাড়াও দূরদূরান্ত থেকে মুসল্লিরা বাসে করে এসেছেন।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বর্ষণমুখর আবহাওয়ার মধ্যেও মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে উন্নয়নের ধারায় বাংলাদেশ এগিয়ে চলছে। এ যাত্রাকে অব্যাহত রাখার জন্য, দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। সকল প্রকার ষড়যন্ত্রের শেকল ভেঙে বাংলাদেশ যেন আধুনিক ও স্মার্ট বাংলাদেশ হয়ে ওঠে সেই দোয়াও করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক মুসল্লি আসতে পারেনি। ফলে প্রত্যাশার চেয়ে লোক সমাগম কম হয়েছে। আবহাওয়া ভালো থাকলে আরও অনেক মুসল্লির সমাগম হতো। এরপরও ২ লক্ষাধিক মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না