,

সরকার পরিবর্তন না হলে কোনো রাজনৈতিক দল থাকবে না : জিএম কাদের

news-image

রংপুর বু্রো : সরকার পরিবর্তন না হলে একটি দল এবং তাদের একটি নেতা চিরস্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপক্রম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেছেন, বর্তমানে বিদেশি প্রেসার কাজ করছে। আমরা তাকিয়ে আছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে। এই রকম সুযোগে সবাই যদি মিলেমিশে কিছু করতে পারে তাহলে দেশের মানুষ উদ্ধার হবে। এই অবস্থা চলতে থাকলে সামনের দিকে দেশের মানুষের হাতে রাজনীতি থাকবে না। রাজনৈতিক দলও থাকবে না। একটি দল এবং তাদের একটি নেতা চিরস্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপক্রম হবে। যদি এইভাবে নির্বাচন হয় এবং বর্তমান সরকারই ক্ষমতায় আসে তাহলে এটাই বাস্তবায়ন হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় ধরণের একটা পরীক্ষা।

মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে তিনটায় রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে সেখানে তাঁকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এক প্রশ্নের জবাবে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে জিএম কাদের সাংবাদিকদের বলেন, মানুষের কোনো রকম অধিকার নেই বললেই চলে। মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। প্রেস ফ্রিডম অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষের ভাত-কাপড়ের নিরাপত্তা নেই। সংবিধান অনুযারী মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সরকারের এবং রাষ্ট্রের দায়িত্ব, সেগুলোর ব্যাপারে কোনো ধরণের ব্যবস্থা করা হয়নি। দেশের মানুষকে যেকোনো ভাবেই হোক মুক্ত করতে হবে।

বর্তমান বাজেট জনমুখী হয়নি দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, বাজেটের পর সাধারণ মানুষের দুরাবস্থা বাড়বে। অর্থনৈতিক মন্দা চলছে, এটা আরো বাড়বে। দেশের মানুষ একটা অজানা অনিশ্চিত বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন গতি অন্যদিকে প্রতিদিন মানুষের আয় কমছে। কিন্তু বাজেটে সরকার এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি। মানুষকে বাঁচাতে সামাজিক নিরাপত্তা খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয়ার কথা, সরকার তা দেয়নি। যতটুকু দিয়েছে তা যতসামান্য। এরমধ্যে পেনশনের টাকার কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।

এরআগে পাঁচ দিনের সফরে ঢাকা থেকে দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান জিএম কাদের। সেখান থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউজে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম প্রমুখ।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পাঁচ দিনের এই সফরে রংপুরে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। ঈদের তৃতীয় দিনে (১লা জুলাই) তাঁর নির্বাচনী এলাকা লালমনিরহাটে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। পরের দিন রোববার (২ জুলাই) তিনি রংপুর হয়ে ঢাকায় ফিরে যাবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট