,

এক রাতে কমে গেল কোরিয়ানদের বয়স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বয়স গণনা পদ্ধতিতে পরিবর্তন এনেছে দক্ষিণ কোরিয়া। আর এ পরিবর্তনের ফলে দেশটির ৫ কোটি ১০ লাখ মানুষের বয়স এক রাতের মধ্যে এক অথবা দুই বছর পর্যন্ত কমে গেছে।

বয়স গণনার ক্ষেত্রে পুরো বিশ্বে একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু কোরিয়ানরা এক্ষেত্রে নিজস্ব পদ্ধতি ব্যবহার করত। তবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলিয়ে এখন বৈশ্বিক পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

দক্ষিণ কোরিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসা ‘কোরিয়ান বয়স’ গণনা পদ্ধতি বাতিল করে ‘আন্তর্জাতিক বয়স’ গণনা পদ্ধতি চালু করা হয়েছে।

আজ বুধবার থেকে দেশটির সমস্ত বিচার বিভাগীয় এবং প্রশাসনিক কাজে এ পদ্ধতি অনুসরণ করা হবে।

কোরিয়ান বয়স গণনা পদ্ধতি হিসেবে দেশটিতে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন তার বয়স শূন্য থেকে গণনা না করে এক বছর বয়সী হিসেবে গণনা শুরু করা হয়। তারপর ইংরেজি নববর্ষে, অর্থাৎ জানুয়ারির ১ তারিখে তাদের বয়সের সাথে আরও এক বছর যোগ হতো। এর অর্থ হলো, ডিসেম্বরে জন্ম নেওয়া একটি দক্ষিণ কোরিয়ান শিশু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দুই বছর বয়সী বলে বিবেচিত হতো।

আবার কখনো কখনো দেশটিতে বয়স গণনার ক্ষেত্রে ‘ক্যালেন্ডার বয়স’ গণনা পদ্ধতিও ব্যবহার করা হতো। এটি মূলত আন্তর্জাতিক বয়স ও কোরিয়ান বয়স গণনা পদ্ধতির মিশ্রণ।

ক্যালেন্ডার বয়স গণনা পদ্ধতি অনুযায়ী, একটি শিশু জন্মগ্রহণের পর আন্তর্জাতিক নিয়মের মতোই তার বয়স শূন্য ধরা হয়। কিন্তু জানুয়ারির ১ তারিখ আসলে শিশুটির বয়স কোরিয়ার বয়স পদ্ধতির আদলে ১ বছর ধরে নেওয়া হয়।

গত বছরের মে মাসে ইওন সুক-ইওল দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর বয়স গণনার এ পদ্ধতিটি ঘিরে বিভ্রান্তি সমাধানে গুরুত্ব দেন। তারই অংশ হিসেবে গত ডিসেম্বরে বয়স গণনার পদ্ধতিতে পরিবর্তন এনে সংসদে আইন পাশ করা হয়।

আন্তর্জাতিক বয়স গণনার সাথে কোরিয়ান বয়স গণনা পদ্ধতির পার্থক্য থাকার কারণে এতদিন নানা সমস্যার তৈরি হতো। বহু বছরের বিতর্ক ও প্রচেষ্টার পর এবার দেশটি সত্যিকার অর্থেই বয়স গণনার পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসলো।

গত সোমবার এক ব্রিফিংয়ে দেশটির আইনমন্ত্রী লি ওয়ান কিউ জানান, বয়স গণনায় আন্তর্জাতিক পদ্ধতি গ্রহণের ফলে বিভিন্ন সামাজিক বিভ্রান্তি এবং বিরোধ কমে আসবে। একইসাথে এতদিন মিশ্র পদ্ধতি ব্যবহারের কারণে যে অপ্রয়োজনীয় ব্যয় হতো, তা অনেকাংশে কমে আসবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না