,

বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ

news-image

পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ছয় দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। সোমবার সকালে এই তথ্য জানা গেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থলবন্দর কাস্টমস, বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মতে মঙ্গলবার সকাল থেকে আগামী রোববার পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

আগামী ৩ জুলাই সোমবার থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে স্থলবন্দর বন্ধের সময়েও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক স্বাভাবিক থাকবে বলে চিঠিতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট