,

রুশ সামরিক হেলিকপ্টার ধ্বংসের দাবি ওয়াগনারপ্রধানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ধ্বংস করেছে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা। গ্রুপের প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভগেনি প্রিগোঝিন আজ শনিবার এ দাবি করেছেন। খবর এএফপির।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে নতুন এক অডিও বার্তায় প্রিগোঝিন বলেন, একটি হেলিকপ্টার মাত্র বেসামরিক কনভয়ে গুলি ছুড়েছে। এরপর আমাদের ওয়াগনার যোদ্ধারা তা গুলি করে ভূপাতিত করেছে। তবে এ নিয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেন নি।

এ ছাড়া বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তারা ওয়াগনার প্রধানের এ দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

গ্রুপের প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভগেনি প্রিগোঝিন
এদিকে, ক্রেমলিন ইয়েভগেনি প্রিগোঝিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনেছে। বিদ্রোহ রুখতে প্রিগোঝিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ক্রেমলিন।

আলজাজিরার এক সংবাদ সূত্রে জানা গেছে, এরই মধ্যে ২৫ হাজার সেনা নিয়ে সীমান্তবর্তী অঞ্চল থেকে রাজধানীর পথে যাত্রা করেছে বিদ্রোহীরা। ইউক্রেন সীমান্তবর্তী অনেক এলাকায় এরইমধ্যে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ।

ইউক্রেনের পূর্বে রোস্তভসহ কয়েকটি শহরে রুশ সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে ওয়াগনার যোদ্ধাদের। রোস্তভের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট