,

সিলেট সিসিকের নির্বাচনে মেয়র পদে যে যত ভোট পেলেন

news-image

আবুল কাশেম রুমন,সিলেট : সিলেট সিসিকের নির্বাচন বিপুল আনন্দে মধ্যে দিয়ে শেষ হয়েছে। সিলেট সিটি করর্পোরেশন (সিসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ভোট গ্রহণ হয়। এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬, নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয় জন তৃতীয় লিঙ্গেও ভোটার রয়েছেন। ভোটাধিকার প্রয়োগ করেছেন, ৪৬ শতাংশ ভোটার। সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের স্বাক্ষরিত বেসরকারি ফল প্রকাশ হয় বুধবার (২১ জুন) রাত পৌনে দশটায়।

এতে দেখা যায়, মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করা আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী লাঙ্গল প্রতীকের জাপার প্রার্থী নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৮৬২ ভোট। সে হিসাবে বাবুলের চেয়ে ৬৯ হাজার ১২৯টি বেশি ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ার।অপরদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে লড়া মাহমুদুল হাসান ১৯০টি কেন্দ্রের সব গুলোতে প্রকাশিত ফলে পান ১২ হাজার ৭৯৪টি ভোট।

এছাড়া মেয়র পদে হরিণ প্রতীকে মোশতাক আহমেদ রউফ মোস্তফা পেয়েছেন ২ হাজার ৯৫৯ ভোট। ঘোড়া প্রতীকের প্রার্থী মো. আব্দুল হানিফ কুটু পেয়েছেন ৪ হাজার ২৯৬ ভোট। ক্রিকেট ব্যাট প্রতীকের প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন পেয়েছেন ২ হাজার ৬৪৮ ভোট। গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. জহিরুল আলম পেয়েছেন ৩ হাজার ৪০৫ ভোট। বাস প্রতীকের প্রার্থী মো. শাহাজান মিয়া পেয়েছেন ২৯ হাজার ৬৮৮ ভোট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট