,

রাশিয়ার গোলাবারুদ ডিপো ধ্বংসের দাবি ইউক্রেনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ অধিকৃত হেনিচেস্ক শহরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে রাশিয়ার উল্লেখযোগ্য গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস হয়েছে। এমনই দাবি করেছে ইউক্রেন বাহিনী। আজ রোববার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওডেসার সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচাক বলেন, অস্থায়ীভাবে রুশ দখলে যাওয়া খেরসনের হেনিচেস্ক জেলার রিকোভ গ্রামে আমাদের সশস্ত্র বাহিনী আজ সকালে একটি ভালো বিস্ফোরণ চালিয়েছে।

তিনি আরও বলেছেন, সেখানে একটি উল্লেখযোগ্য গোলাবারুদ ভাণ্ডার ছিল, সেটি ধ্বংস হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪৮০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না