,

এক দিনের জন্য ‘ইমিগ্রেশন অফিসার’ সুনাক, গ্রেপ্তার ১০৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ির অংশ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে লন্ডনের এক অভিযানে অংশ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এই অভিযানে ১০৫ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, তারা ২০ দেশের নাগরিক। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩ বছর বয়সী সুনাক বুলেটপ্রুফ ভেস্ট পরে উত্তর লন্ডনের ব্রেন্টের এক অভিযানে অংশ নেন। মিরর বলছে, এদিন সুনাক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে হাসিমুখে অফিসারদের কাজ দেখছিলেন। গত ১৫ জুন সেই অভিযান শেষ হয়।

আগামী বছর ব্রিটেনে নির্বাচন। এর আগে বেআইনি অনুপ্রবেশকারীদের বিষয়টির দিকে বিশেষ নজর দিচ্ছে সুনাক প্রশাসন।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান বলেছেন, বেআইনি অনুপ্রবেশ আমাদের সমাজের অনেক ক্ষতি করছে। সৎ কর্মীরা প্রতারিত হচ্ছেন। তারা চাকরি পাচ্ছেন না। প্রতারকরা কর ফাঁকি দিচ্ছেন।

তিনি আরও জানান, যেহেতু প্রধানমন্ত্রী নিজে সঙ্গে ছিলেন, আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমাদের আইন ও সীমান্তের লঙ্ঘন রুখতে। আজ যে অভিযান হলো তা পরিষ্কার বার্তা দিয়েছে আমরা এসব সহ্য করব না। সব মিলিয়ে ১৫৯টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে।

খবরে বলা হয়েছে, অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগই সেলুন, পানশালা ইত্যাদি জায়গায় কাজ করতেন। নিজেদের ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করলেও তাদের পরিচয়পত্র ভুয়া ছিল।

চলতি বছরের প্রথম তিন মাসে দেশটির অভিবাসন কর্মকর্তারা ১ হাজার ৩০৩টি অভিয়ান চালিয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট