সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে মোবাইল কোর্টে ৬ ড্রেজার মেশিন জব্দ

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা মৌজায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করে গভীর গর্ত করায় এবং ফসলি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
জানা যায়, ঘটনাস্থলে দোষীদের কাউকে না পাওয়ায় ৬ টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং পুলিশের জিম্মায় দেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।