,

ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিসহ ভারতের বিভিন্ন অংশে আজ মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দেড়টার পর কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাচঞ্চলীয় জম্মু এবং কাশ্মীরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আজ। এতে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন অংশে কম্পন হয়।

তবে দেশটির বেশ কিছু টুইটার ব্যবহারকারী টুইটারে ভূমিকম্পের আপডেট দিচ্ছেন এবং অতীতের এমন মৃদু ভূমিকম্প নিয়ে মিম শেয়ার করছেন।

গত মাসেও দিল্লিতে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। আফগানিস্তানে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দিল্লিতেও কম্পন হয়েছিল।

এদিকে পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে লাহোর, ইসলামাবাদ ও পেশাওয়ারে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দ্রুত বাড়ি ও অফিস থেকে বেরিয়ে পড়ে লোকজন।

আরও পড়ুন: ধেয়ে আসছে ‘বিপর্যয়’, আঘাত হানতে পারে বৃহস্পতিবার

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের শাকর গর, শিয়ালকোট, মান্দি বাহাউদ্দিন, রাওয়ালপিন্ডি, হাফিজাবাদ এবং জাফরওয়ালে কম্পন অনুভূত হয়েছে। ভারতের মতো পাকিস্তানেও এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতি জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট