সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাশের দেশে পারমাণবিক অস্ত্র বসাচ্ছে রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকদিনের মধ্যে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র পাশের দেশ বেলারুশ ভূখণ্ডে মোতায়েন করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো এ মন্তব্য করেছেন। রাশিয়ার সংবাদসংস্থা তাসের বরাত দিয়ে আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে লুকাশেঙ্কো বলেন, বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন সম্ভাব্য আক্রমণকারীদের নিরুৎসাহিত করার জন্য একটি প্রতিবন্ধক।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ৭-৮ জুলাই বিশেষ সংরক্ষণ স্থাপনা প্রস্তুত করার পরে মস্কো বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন শুরু করবে।

চলতি বছরের গত মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা জানান পুতিন। সেইসময় পুতিন বলেন, এই পদক্ষেপের কারণে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে যে চুক্তি তা লঙ্ঘিত হবে না।

বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েরন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। নব্বই দশকের মাঝামাঝি সময়ের পর এই প্রথমবারের মতো দেশের বাইরে পারমাণবিক অস্ত্র স্থাপন করছে মস্কো।

এদিকে মঙ্গলবার রাতজুড়ে ইউক্রনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। দেশটির ক্রিভি রিহ শহর তীব্র হামলার শিকার হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৮ জন। বেলারুশ সরকার ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র এবং ইউক্রেনে রুশ আক্রমণকে সমর্থন করে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী