,

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাড়িতে এক বন্দুকধারীর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও তিনজন। পুলিশের বরাতে স্থানীয় সময় রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানায় মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত আটটার দিকে জরুরি ফোন আসে পুলিশের কাছে। আনাপোলিসের প্যাডিংটন প্লেসের ১০০০ ব্লকের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আনাপোলিস পুলিশ।

আনাপোলিসের পুলিশ প্রধান এডওয়ার্ড জ্যাকসন বলেছেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত তিনজনের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুন…নিউইয়র্কে সমাবেশে গুলি-ছুরিকাঘাত: আহত ১৩

অ্যানাপোলিসের মেয়র গ্যাভিন বাকলে বলেন, এটা যেকোনো জায়গায় ঘটতে পারে। বন্দুক দিয়ে কোনো কিছুর সমাধান হয় না।

প্রতিবেশীরা বলেছেন যে, তারা গুলির শব্দ শুনেছেন এবং একটি বাড়ির সামনে কয়েক ডজন লোককে দেখেছেন। তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না