,

ধেয়ে আসছে ‘বিপর্যয়’, পাকিস্তানে উদ্ধার কার্যক্রম শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এ নিয়ে পাকিস্তান ও ভারতে সতর্কতা জারি করা হয়েছে। আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার গুজরাটের কুচ এবং পাকিস্তানের করাচির মধ্যে আঘাত হানতে পারে বিপর্যয়।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছাকাছি অবস্থান করছে বিপর্যয়। এ নিয়ে সোমবার থেকে সিন্ধু সরকার বাদিনের উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপর্যয়ে প্রাণহানি যেন না হয়- এ নিয়ে পাকিস্তান সরকার সিন্ধু প্রদেশে আবাসিক এলাকায় বাসিন্দাদের উদ্ধার কার্যক্রমের সিদ্ধান্ত নেয়।

বর্তমানে মারাত্মক প্রবল ঘূর্ণিঝড় দক্ষিণ করাচি থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে, থাত্তা থেকে ৫৮০ কিলোমিটার এবং ওরমারা থেকে ৭১০ কিলোমিটার দূরে।

এদিকে এনডিটিভি আরও জানিয়েছে, ১৯০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়ার শক্তি নিয়ে এ ঘূর্ণিবায়ুর চক্র ভারত-পাকিস্তান উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় বিপর্যয় উত্তর দিকে অগ্রসর হয়ে আগামী ১৫ জুন পাকিস্তানের করাচির মাঝামাঝি এবং ভারতের সৌরাষ্ট্র ও কুচ এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী চারদিন এ নিয়ে গুজরাটে বজ্রঝড় হতে যাচ্ছে, সেইসঙ্গে থাকবে তীব্র বাতাস। বিশেষ করে সৌরাষ্ট্র ও কুচ অঞ্চলে। এ ছাড়া ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসের শঙ্কায় উপকূলীয় এলাকায় নেওয়া হচ্ছে প্রস্তুতি।

আরও পড়ুন: মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘বিপর্যয়’

ইতোমধ্যে গুজরাটের তিথাল সৈকত বন্ধ ঘোষণা করেছে ভারত। দেশটির আবহাওয়া বিভাগ, মৎস্যজীবীদের গুজরাট, কেরালা, কর্ণাটক এবং লক্ষদ্বীপের উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট