,

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘বিপর্যয়’

news-image

অনলাইন ডেস্ক : আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে আরও শক্তি সঞ্চার করবে এবং তিন দিনের মধ্যে উত্তর-উত্তরপূর্বদিকে সরে যাবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতের দক্ষিণপূর্ব গোয়া থেকে ৮৬০ কিলোমিটার এবং দক্ষিণপূর্ব মুম্বাই থেকে ৯১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে, বিপর্যয় মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সাধারণ ঘূর্ণিঝড় থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে বিপর্যয় আগামী ১২ জুন পর্যন্ত অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে শক্তি ধরে রাখবে। তবে ঘূর্ণিঝড়টি আরব সাগরের কাছে অবস্থিত পাকিস্তান, ভারত, ওমান অথবা ইরানের ওপর বড় কোনো প্রভাব ফেলবে কিনা— সেটি জানায়নি ভারতীয় আবহাওয়া সংস্থা। যদিও ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি মূল আঘাত হানতে পারে পাকিস্তানে।

এদিকে, এ ঘূর্ণিঝড়ের কারণে ভারতের কেরালায় বর্ষা মৌসুম শুরু হতে আরও কয়েকদিন দেরি হবে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না