,

বাখমুত নিয়ে ইউক্রেনের নতুন দাবি, চলছে তুমুল লড়াই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাচঞ্চীয় বাখমুত শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল রাশিয়া। তবে বাখমুত নিয়ে নতুন তথ্য জানিয়েছে ইউক্রেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বাহিনী বাখমুতের চারপাশে অগ্রসর হয়েছে। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়া এ তথ্য জানান। খবর বিবিসির।

মালিয়া বলেছেন, পূর্বাঞ্চলীয় শহরটি যুদ্ধের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। তবে এর মাধ্যমে ইউক্রেনের দীর্ঘপ্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে কি না- সেই সম্পর্কে তিনি কিছু বলেননি।

অন্যদিকে, রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল সোমবার তারা পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে নতুন আক্রমণ প্রতিহত করেছে।

বাখমুতে গত কয়েক মাস থেকে ইউক্রেন ও রাশিয়ান বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছিল। কৌশলগতভাবে এর সামান্য মূল্য আছে তবে কিয়েভ ও মস্কো উভয়ের জন্য এ শহর গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ

আজ মঙ্গলবার ভোর নাগাদ ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে শহরের কর্মকর্তারা জানান, রাজধানী কিয়েভে ২০ টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে মালিয়ার বলেন, কঠোর প্রতিরোধ ও নিজেদের অবস্থান ধরে রাখতে শত্রুদের চেষ্টা সত্ত্বেও আমাদের সামরিক বাহিনীর ইউনিট লড়াইয়ের সময় বিভিন্ন অবস্থানে অগ্রসর হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার দাবি উড়িয়ে দিল ইউক্রেন

তিনি জানান, অরিখোভো-ভাসুলভকায় ইউক্রেন বাহিনী ২০০ থেকে ১ হাজার ৬০০ মিটার এবং ইভানিভস্কি ও ক্লিশ্চিভকায় ১০০ এবং ৭০০ মিটার অগ্রসর হয়েছে। এ চার গ্রামই বাখমুতের কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না