,

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

news-image

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইউসুফ আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের কালীরহাট সীমান্তের ৮৫৭ সাব পিলারে সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী যুবক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের মেসের ডাঙ্গা গ্রামের শাহা জামালের ছেলে। পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের জগতবেড় ইউনিয়নের কালীরহাট এলাকা সীমান্ত দিয়ে কিছু লোক ভারতীয় গরু পারাপার করার চেষ্টা করতে থাকে। এ সময় ভারতীয় ১৬৯ মেখলিগঞ্জের রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারত-বাংলাদেশের গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত ইউসুফের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবে বলেও জানান ওসি ওমর ফারুক।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, বিষয়টি শোনার পরে বিওপি ক্যাম্পে যোগযোগ করা হয়েছে। এ ছাড়া কেন গুলি করা হয়েছে তা জানতে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক করা হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট