,

ট্রেন আটকে রাখলেন আন্দোলনকারীরা

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা রুটে আগামী রোববার (৪ জুন) থেকে নতুন একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। ওই ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ নামকরণ পুনর্বহালের দাবিতে দুই দিন ধরে মানববন্ধন ও সমাবেশ করছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে জেলাবাসী’র ব্যানারে নীলফামারী রেলস্টেশন চত্বরে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিকে ১৫ মিনিট আটকে রাখে নতুন আন্তঃনগর ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ নাম পুনর্বহালের দাবি জানায় আন্দোলনকারীরা।

এর আগে বুধবার (৩১ মে) দুপুরে ‘নীলফামারী জেলাবাসী’র ব্যানারে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেন স্থানীয়রা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আমিন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, ছাত্রনেতা মাহমুদ হাসান অয়ন, ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান প্রমুখ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ২৯ মে বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ স্বাক্ষরিত চিঠিতে নতুন ট্রেনের নাম প্রস্তাব করা হয় ‘নীলফামারী এক্সপ্রেস’। কিন্তু ৩০ মে রেলপথ মন্ত্রণালয় ‘চিলাহাটি এক্সপ্রেস’ নাম চূড়ান্ত করে রেলওয়ে দপ্তরকে চিঠি দেয়। স্থানীয়রা এর প্রতিবাদ জানান। প্রস্তাবিত নাম অনুযায়ী তাদের জেলার নামে ওই ট্রেনের নামকরণ চান।

বক্তারা বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, উত্তরের জেলা কুড়িগ্রাম থেকে ঢাকা চলাচলকারী ট্রেনের নাম কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনিরহাট থেকে চলা ট্রেনের নাম লালমনি এক্সপ্রেস, রংপুর থেকে চলা ট্রেনের নাম রংপুর এক্সপ্রেস, পঞ্চগড় থেকে চলা ট্রেনের নামকরণ হয়েছে পঞ্চগড় এক্সপ্রেস। একইসঙ্গে তারা নতুন ট্রেনে নীলফামারী জেলাবাসীর জন্য ৮০ শতাংশ আসন বরাদ্দ করার দাবি জানান।

রেলওয়ে সূত্রে জানা যায়, আগামী ৪ জুন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে চিলাহাটি রেলস্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, চিলাহাটি-ঢাকা রেলপথে নতুন দিবাকালীন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নতুন ট্রেনটির পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল) শেষ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট