বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মোটরসাইকেলেই চার আরোহী, নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী মারা গেছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী।

আজ বুধবার সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, আজ সকালে এক মোটরসাইকেলে চার ব্যক্তি বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট-লক্ষীরহাট এলাকায় পৌঁছালে একই দিকগামী একটি কাঠবোঝাই ট্রাক্টরকে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

পরে গুরুতর আহত দুজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ট্রাক্টরটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর

দল বদলে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড