,

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মস্কোয় গুরুতর হামলা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানকার বেশ কিছু ভবন সামন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া মস্কোর দিকে আসা আরও কিছু ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। আজ মঙ্গলবার ভোর নাগাদ রাশিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

এ নিয়ে রাশিয়ার আইনপ্রণেতা ম্যাক্সিম ইভানোভ বলেছেন, মস্কোয় আজ সকালের হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গুরুতর। তিনি জানান, এখন কোনো বাসিন্দাই নতুন এ বাস্তবতা আর এড়াতে পারবেন না।

ঘটনাস্থলে তদন্তকারীরা
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন, ঘটনাস্থলে শহরের সকল ধরনের জরুরি পরিষেবা হাজির হয়েছে। এ ছাড়া মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়োভ টেলিগ্রাম চ্যানেলে বলেন, মস্কোর দিকে আসা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, মস্কোর উপকণ্ঠে এবং তার নিকটবর্তী অঞ্চলে ১০টি মধ্যে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সোবিয়ানিন বলেছেন, বেশ কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ জানিয়েছেন মস্কোর প্রফসোইজনাইয়া স্ট্রিটে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে।

ইতিমধ্যে রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইউক্রেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট