,

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার অপর সহপাঠী সামিম ইসলাম মিম (১৫)।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় সদরের যতনপুকুরী এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র হাবিবুর রহমান পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিরগড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সকাল ১১টায় অপর সহপাঠীকে নিয়ে বাড়ি থেকে মোটরসােইকেলে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথে যতনপুকুরী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় হাবিবুর ও মিম। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ডা. রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় এক এসএসসি ছাত্র নিহত হয়েছে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট