সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান বিজয়ী: আনাদোলু এজেন্সি

news-image

তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানে বিজয়ী ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি। সংবাদ সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আনাদোলু এজেন্সি বলেছে, ৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ পেয়ে জয় লাভ করেছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ।

প্রথম দফার নির্বাচনে তৃতীয় স্থানে থাকা সিনান ওগান প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন দিয়েছেন। এতে করে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগেই শক্ত অবস্থানে আছেন এরদোয়ান।

এরদোয়ানের সমর্থকদের উল্লাস
প্রথম দফার নির্বাচনে সিনান পেয়েছিলেন ৫ দশমিক ২ শতাংশ ভোট। এরদোয়ানকে তিনি সমর্থন দেওয়ার পরেই দেশটির বিশ্লেষকদের একাংশ জানান, প্রেসিডেন্ট এরদোয়ানের পাল্লা ভারী হয়েছে। তার জয় এখন সময়ের ব্যাপার।

এদিকে, সরকারিভাবে এরদোয়ানের জয়ের ঘোষণা না এলেও ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন নেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। কাতারের আমির তামিম বিন হামাদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, আমার প্রিয় ভাই রিসেপ তাইয়েপ এরদোয়ান তোমার এ বিজয়ে তোমায় অভিনন্দন।

এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী