,

তুরস্কে দ্বিতীয় দফা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রোববার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এবারের নির্বাচনে ৬০ মিলিয়নেরও বেশি লোক ভোট দিতে পারবেন। এর মধ্যে ৪৯ লাখ মানুষ নতুন ভোটার হয়েছেন। ভোটের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।

দ্বিতীয় দফা ভোটে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্সের কামাল কিলিচদারোগলু। তুরস্কের প্রেসিডেন্ট শাসিত সরকারব্যবস্থা প্রবর্তনের পর এবারই প্রথম রানঅফে গড়ালো প্রেসিডেন্ট নির্বাচন।

গত ১৪ মে তুরস্কের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে সময় ভোট দিয়েছিলেন দেশটির ৪ কোটি ৯০ লাখ মানুষ। তবে কোনো প্রার্থীই জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি।

প্রথম দফা নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪.৮৯ শতাংশ ভোট। কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়াই .নিয়ম অনুযায়ী ১৪দিন পর দ্বিতীয় দফা ভোট হচ্ছে।

ওই একই ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫.২০ শতাংশ ভোট। গত ২২ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট