,

সোমালিয়ায় শাবাবের হামলায় ১৩৭ সেনা নিহত

news-image

আফ্রিকান শান্তিরক্ষীদের ঘাঁটিতে আল শাবাব আত্মঘাতী বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। আল শাবাব এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। উগান্ডার বাহিনীগুলো এই ঘাঁটিটি ব্যবহার করে। তাৎক্ষণিকভাবে হতাহতের এ সংখ্যা সরকারি কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। বিবিসি/সিএনএন

সোমালিয়ার সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন জানান, এ ঘটনায় উভয়পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বুলামারেতে আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন ইন সোমালিয়া-র (এটিএমআইএস) ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালায়। এটিএমআইএস আল শাবাবের সঙ্গে লড়াইয়ে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সহায়তা করছে।

উগান্ডার পিপলস ডিফেন্স ফোর্সের (ইউপিডিএফ) সহকারী মুখপাত্র ডিও আকিকি বলেছেন, শুক্রবার সকালে আমাদের ঘাঁটিতে আল শাবাবের জঙ্গিরা হামলা চালায়।

পরে এক বিবৃতিতে এটিএমআইএস জানিয়েছে, আল শাবাব গাড়ি ও আত্মঘাতী বোমা হামলাকারী ব্যবহার করে ঘাঁটিটিতে হামলা চালিয়েছে। মিশন ও এর মিত্রদের বাহিনীগুলো বিমান থেকে পাল্টা হামলা চালিয়ে পলায়নরত জঙ্গিদের অস্ত্রশস্ত্র ধ্বংস করে দেয়। কিন্তু হতাহতের কথা তারা কিছু জানায়নি।

বুলামারেতে সোমালি সামরিক বাহিনীর আক্রান্ত এ ঘাঁটিটির সংলগ্ন এলাকায় আল শাবাবের শক্তিশালী অবস্থান আছে বলে নিম্ন শাবেলে অঞ্চল থেকে রয়টার্সকে জানিয়েছেন আবদুল্লাহ নামের এক সোমালি ক্যাপ্টেন। তিনি বলেন, হামলার পর কয়েক ঘণ্টা ধরে তীব্র লড়াই হয়েছে। আল শাবাবসহ সব পক্ষেই ব্যাপক হতাহত হয়েছে।

বুলামারের বাসিন্দারা জানিয়েছেন, তীব্র বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট