,

মাঝ আকাশে দরজা খুলে গ্রেপ্তার বিমানযাত্রী

news-image

অনলাইন ডেস্ক : মাঝ আকাশে হঠাৎ করেই বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে দেন এক যাত্রী। তার এমন অস্বাভাবিক কাণ্ডে বিমানের ভেতর ঘটে যায় হুলস্থুল কাণ্ড। শুক্রবার দক্ষিণ কোরিয়ায় ঘটনাটি ঘটে । দরজার খুলে দেওয়া ওই যাত্রীকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শুক্রবার দক্ষিণের দ্বীপ শহর জেজু থেকে ১৯৪ যাত্রী নিয়ে দায়েগুতে যাচ্ছিল এশিয়ানা এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২১ বিমানটি। অবতরণ করার কয়েক মিনিট আগে ওই যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে দেন। ওই সময় বিমানটি মাটি থেকে ৭০০ ফুট ওপরে ছিল।

দরজা খুলে দেওয়ায় বিমানের ভেতর প্রচণ্ড জোরে বাতাস ঢোকা শুরু করে। এতে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। এ ঘটনায় আহত হওয়া অন্তত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যে যাত্রী এমন ঘটনা ঘটিয়েছেন তিনি জরুরি দরজার কাছেই ছিলেন। তিনি দরজাটি খোলার চেষ্টাকালে অন্য যাত্রীরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে তিনি দরজাটি কিছুটা খুলে ফেলতে সমর্থ হন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিমান চলাচল নিরাপত্তা আইন ভঙ্গ করায় পুলিশ অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দর থেকেই আটক করে। তবে তার পরিচয় এবং কেন তিনি এমন ঘটনা ঘটালেন সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

বিমানের ভেতর যে জরুরি বহির্গমন দরজা থাকে সেটিতে কোনো সাধারণ যাত্রী হাত দিতে পারেন না। কেউ যদি এটিতে হাত দেন এবং বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন তাহলে তাকে ১০ বছর বা তারও বেশি কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে দক্ষিণ কোরিয়ায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না