,

পাকিস্তানের বেলুচিস্তানে ব্যাপক গোলাগুলি, ৩ সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের মার্গেট অঞ্চলের জারঘুনে দেশটির নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সন্ত্রাসী ও আরও তিনজন সেনা নিহত হয়েছে। আজ শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর চেক পোস্টে হামলা চালায়। এর পরেই সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গুলি বিনিময় শুরু হয়। আইএসপিআর জানায়, ব্যাপক গোলাগুলির সময় তিনজন সেনা শহীদ হয়েছেন।

নিহত সেনাদের মধ্যে রয়েছেন, সিপাহী জামীর আহমেদ, সিপাহী মুদাসসির শাহীদ এবং ল্যান্স নায়েক আব্দুল কাদির। সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে।

আরও পড়ুন: ক্যামেরার সামনে ইমরানের বাড়িতে হবে তল্লাশি

অর্থনীতিতে নাজুক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা ও টালমাটাল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পাকিস্তান এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন পার করছে।

এরমধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার ঘিরে দেশটিতে আরও বাজে পরিস্থিতি বিরাজ করছে। এরমধ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না