সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭।

শুক্রবার নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে। এদিকে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায় আঘাত হানে। নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ভানুয়াতু অঞ্চলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হতে পারে বলে প্রশান্ত মহাসাগরীয় সতর্কতা কেন্দ্র জানিয়েছে। এতে উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ভানুয়াতুয় জোয়ারের সময় ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভবনা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী