,

ভারত সাগরে চীনের নৌকা ডুবে নিখোঁজ ৩৯

news-image

ভারত সাগরে চীনের মাছ ধরার একটি নৌকা ডুবে ৩৯ জন ক্রু নিখোঁজ হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সমন্বিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সিসিটিভি। তবে এখনো কোনো নিখোঁজের উদ্ধারের খবর পাওয়া যায়নি।

আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য চীন দুটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, সাগরে মাছ ধরার নৌকার নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা প্রয়োজন। একইসঙ্গে নৌযানের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন।

খবরে এটি নিশ্চিত করা হয়নি যে, ঠিক কোন জায়গায় নৌকাটি ডুবে গেছে। তবে বলা হয়েছে ভারত সাগরের কেন্দ্রের দিকে ঘটনাটি ঘটেছে, এই সাগর দক্ষিণ এশিয়া এবং আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।

বুধবার ফিলিপাইন কোস্ট গার্ড বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ম্যানিলায় চীনা দূতাবাসের সঙ্গে সমন্বয় করছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট