ক্রুজ-ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউক্রেনে ব্যাপক হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এতে এখন পর্যন্ত তিনজন আহতের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে দেখা যাচ্ছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহরের আকাশজুড়ে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে।
এতে এখন পর্যন্ত তিনজন আহতের খবর পাওয়া গেছে
দেশটির সরকারের পক্ষ থেকে এ সময় নাগরিকদের ঘরের দরজা থেকে দূরে থাকতে বলা হয়েছে। কিয়েভ শহরের মেয়র ভিতালি ক্লিতসকো বলেন, রকেটের কিছু ধ্বংসাবশেষ কন্দ্রীয় জেলায় পড়েছে। স্থানীয় সময় সোমবার রাত আড়াইটা থেকে কিয়েভে বিমান হামলার সাইরেন বাজানো হয়।
ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো বলেছেন, অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আড়ও পড়ুন: ইউক্রেনের হামলায় রাশিয়ায় ৪ যুদ্ধবিমান বিধ্বস্ত?
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।











