,

নাসিরনগরে “স্মার্ট লাইভস্টক বাজার” ও ভেড়া বিতরণের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেধা বিকাশে খাটিঁ পণ্য সরবরাহে একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান এই স্লোগানকে সামনে রেখে“স্মার্ট লাইভস্টক বাজার” ও সুফলভোগী খামারীদের মধ্যে ভেড়া বিতরনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাওর অঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উদ্বোধনী ও বিতরণ সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কাজী নজরুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ(ওসি)হাবিবুল্লাহ সরকার,উপজেলা আওয়ামলীগ সভাপতি অসিম কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নুরে আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহেরা বেগম ও সাজেদা বেগম কোহিনুর আক্তার । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি সুফলভোগী ৭৫ জন খামারীর মধ্যে ভেড়া ও নগদ অর্থ বিতরন করেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে “স্মার্ট লাইভস্টক বাজারের” উদ্বোধন করেন। পরে তিনি বাজার পরিদর্শন করেন।

বাজারের পরিচালক আল-মামুন চৌধুরী জানান,এখানে দুধ,দই,ঘি,পনির,মিষ্টি,লাচ্ছি,দুধ চা,এন্টিবায়োটিক মুক্ত ডিম,পোল্ট্রি ও রাজ হাসেঁর মাংসসহ সকল প্রাণিজ পণ্য বিক্রয় করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট