শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : ইন্সটিটিউট অফ লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ“ডিপ্লোমা ইন লাইভস্টক”স্টুডেন্টস ফেডারেশন (বিডিএলএসএফ)আইএলএসটি নাসিরনগর শাখার উদ্যোগে ইন্সটিটিউট অফ লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি‘র ক্যাম্পাস চত্বরে ৪র্থ দিনের মত বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচী পালন করে। প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগবিধিতে ভেটেরিনারি ফিল্ড এ্যাসিসট্যান্ট(ভিএফএ) ও সমমানের পদে অগ্রাধিকার (%)সহ ডিপ্লোমা ইন লাইভস্টক সংযুক্তকরণ,দ্রুত নিয়োগবিধি প্রণয়ন,নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানসহ নবসৃষ্ট উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পদে দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ “ডিপ্লোমা ইন লাইভস্টক” স্টুডেন্টস ফেডারেশন আইএলএসটি নাসিরনগর শাখার সহ-সভাপতি আবদুর রাহিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান বন্ধন,যুগ্ম- সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ খান সিহাব ও ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার জেলী প্রমূখ। মানববন্ধনে শিক্ষার্থীদের দাবী সমূহ উল্লেখ করে তা মেনে নেয়ার আহবান জানান। পরে এক বিক্ষোভ মিছিল বের হয়।

 

 

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি