,

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক লাপাত্তা

news-image

রংপুর ব্যুরো : এক ছাত্রীর সঙ্গে রংপুর কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান উল ফেরদৌসের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে শোকজ করা হলেও তিনি এর কোনো জবাব দেননি।

ভিডিও ভাইরালের ঘটনায় গত ৭ মে শোকজ করে আহসান উল ফেরদৌসকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। শোকজ নোটিসে বলা হয়, তার ‘নৈতিক স্খলনজনিত’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা একজন শিক্ষক হিসেবে লজ্জাজনক ও মানহানিকর। কেন তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা তিন কার্যবিসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়।

অন্যদিকে শোকজ নোটিশের কোনো জবাব দেননি অভিযুক্ত শিক্ষক। অন্যদিকে তিনি বিভাগীয় প্রধান বরাবর ১৫ দিনের মেডিকেল ছুটির আবেদন দিয়ে লাপাত্তা রয়েছেন।

আহসান উল ফেরদৌসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থ নিতে গতকাল বুধবার বিভাগের সেমিনার কক্ষে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আহসান উল ফেরদৌসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভিডিওর বিষয়টি নজরে আসলে আমি ওই শিক্ষককে কৈফিয়ত নোটিশ দিয়েছি। এখনো কোনো জবাব দেননি। জবাব দেওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিক্ষার্থীদের অভিযোগ, ৩৭তম শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আহসান উল ফেরদৌস কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি ছাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট