,

গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত বেড়ে ২৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। অঞ্চলটিতে টানা তৃতীয় দিনের মতো হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) বেশ কয়েজজন কমান্ডার আছেন। হামলায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

টানা তিনদিনের মতো গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী

পিআইজে তাদের রকেট লঞ্চ ইউনিটের কমান্ডার আলি ঘালির নিহতের তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানায় পিআইজে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে ৪০০ এর বেশি রকেট ছুড়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা রুখে দিয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ‘মিসাইল কমান্ডার’ নিহত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনের বেসামরিক লোক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি একে অগ্রহণযোগ্য এবং অনতিবিলম্বে এ সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তার এক মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট