,

পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশি গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআই মহাসচিব আসাদ উমরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে কুরেশি ও উমরকে গ্রেপ্তার করা হয়। পরে ইসলামাবাদে সচিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিন ইমরান খানকে গ্রেপ্তারের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে উমর সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন তারা। ওই সময় প্রথমে উমরকে গ্রেপ্তার করা হয়। পরে কুরেশিকে গ্রেপ্তার করা হয়। এসময় পিটিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরীকেও গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাষ্ট্রের সম্পত্তির ক্ষয়ক্ষতির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন ইসলামাবাদ পুলিশ লাইনসে গঠিত বিশেষ আদালতে তোলা হয় তাকে। পরে আদালত ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইমরান খানকে গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইমরানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না