সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, পেশোয়ারে সংঘর্ষে নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এর প্রেক্ষাপটে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে পেশোয়ারে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে খাইবার পাখতুনখোয়া সেনাবাহিনী আহ্বান করেছে।

এর আগে পাঞ্জাব সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ কোম্পানি সেনা মোতায়েনের অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করলে তা অনুমোদন করা হয়।

সরকারের পক্ষা থেকে বলা হয়, আইনশৃঙ্খলা ও শান্তি পুনরুদ্ধারে সেনাবাহিনী জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করবে।

পিটিআই নেতা ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন দলটির নেতারা।

এদিকে, এক বিবৃতিতে পাঞ্জাব পুলিশ জানিয়েছে, প্রদেশে সরকারি সম্পত্তি, পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থার ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রদেশজুড়ে সহিংস কর্মকাণ্ড, ভাঙচুর, সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিতে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভকারীদের হামলায় ১৩০ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ প্রদেশজুড়ে ৯৪৫ জন আইন ভঙ্গকারী ও দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে।

পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র বলেন, পুলিশ ও সরকারি সংস্থার ২৫টিরও বেশি গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ১৪টিরও বেশি সরকারি ভবনে হামলা চালিয়েছেন, লুটপাট করেছেন ও সরকারি সম্পত্তির ক্ষতি করেছে।

অন্যদিকে, পেশোয়ারে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেশোয়ারে কমপক্ষে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সরকারি ও বেসরকারি সম্পত্তি, যানবাহন, মেট্রো বাস এবং সরকারি অ্যাম্বুলেন্সের ক্ষতি করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অগ্নিসংযোগ, পাথর নিক্ষেপ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগও দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য উৎস থেকে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।

ইমরান খানকে গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইমরানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর মাথায় ও পায়ে আঘাত করা হয়েছে। তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তান।

রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ করেন পিটিআই দলের সমর্থকরা। এ ছাড়া করাচি, লাহোর, পেশোয়ারসহ ছোট-বড় সব শহরে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে। গণমাধ্যমে প্রকাশিত ফুটেছে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী