,

৪০ যুদ্ধবিমান-ড্রোন দিয়ে গাজায় ইসরায়েলের হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনের ইসলামিক জিহাদির (পিআইজে) অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েল বলছে, তারা ৪০ যুদ্ধবিমান-ড্রোন দিয়ে গাজায় হামলা চালিয়েছে। ইসরায়েলের বাহিনীর পক্ষে বলা হয়েছে, সামরিক বাহিনীর কম্পাউন্ড এবং অস্ত্রের উৎপাদন হয় এমন ১০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিন ইসলামিক জিহাদি (পিআইজে)

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় ১২ জন নিহতের খবর নিশ্চিত করেছে। এ ছাড়া এতে আরও ২০ জন আহত হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে পিআইজে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা এ হামলার জবাব দেবে।

পিআইজে- এর একজন মুখপাত্র তারেক সেলমি বলেন, বোমা হামলার জবাব বোমা দিয়েই দেওয়া হবে এবং এ আক্রমণের জবাব আক্রমণ দিয়েই দেওয়া হবে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০

এর আগে গাজা থেকে আল জাজিরার সাংবাদিক ইউমনা এল সায়েদ জানান, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টায় গাজায় আবাসিক ভবনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট