,

রাশিয়ার হাইপারসনিক মিসাইল গুঁড়িয়ে দিল ইউক্রেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন দাবি করেছে, তারা রাজধানী কিয়েভে রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রুশ এ মিসাইল ধ্বংস করেছে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মিকোলা ওলেসচুক বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেন, এমন ঐতিহাসিক ঘটনায় আমি ইউক্রেনীয় জনগণকে স্বাগত জানাই। হ্যাঁ আমরা কিনঝাল ধ্বংস করেছি।

তিনি জানান, ৪ মে কিয়েভ অঞ্চলের আকাশে রাতে এটি ঘটেছে। এর মাধ্যমে প্রথমবার জানা গেল ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত রুশ বাহিনী কোনো মন্তব্য করেনি। কিনঝাল ক্ষেপণাস্ত্র-রাশিয়ার অত্যাধুনিক এবং অন্যতম উন্নত একটি অস্ত্র।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট